1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্মকে পাপ বলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পপি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার সালমান শাহকে নিয়ে লেখা বইটি কেন প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়েছিল? দীর্ঘ অচলাবস্থার পর উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সংলাপ শুরুর সম্ভাবনা প্রযুক্তির শক্তিতে সড়ক নিরাপত্তায় নতুন যুগের সূচনা এআই ক্যামেরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ শেখ সেলিমের পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী চাইল দুদক ৭ কোটি টাকার জমি ৫০ লাখে হাতছাড়া! দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

৪ উইকেটের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৫ সময় দর্শন

আইপিএলের চলতি আসরের নবম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল স্টিভেন স্মিথের রাজস্থান রয়্যালস। পাঞ্জাবের দেয়া ২২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখেই ৪ উইকেটের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান।

এর আগে রাজস্থান ডেকান চার্জার্সের বিরুদ্ধে ২১৫ রান তাড়া করে জিতেছিল।

পাঞ্জাবের হয়ে মায়াঙ্ক আগরওয়াল দুর্দান্ত শতরান করেন। যদিও দল হারায় মূল্যহীন হয়ে যায় তার অনবদ্য ইনিংস। তিনি ৫০ বলে ১০৬ রান করেন। লোকেশ রাহুল ৬৯ রান করে আউট হন।

রাজস্থানের হয়ে ৪২ বলে ৮৫ রান করেন সঞ্জু স্যামসন। ২৭ বলে ৫০ রান করেন স্টিভ স্মিথ। রাহুল ৩১ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন। জফরা আর্চার ও টম কারান দলের জয় নিশ্চিত করেন।

মোহাম্মদ শামি বিধ্বংসী হলেও কিংস ইলেভেনের কোনো লাভ হয়নি। শামি ৩ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন ৫৩ রান। ৩ ওভারে ৫২ রান দেন শেলডন কটরেল। উইকেট নেন ১টি। এছাড়া জিমি নিশাম এবং মুরুগান অশ্বিন নেন ১টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host