1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

দেশে নানা ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৪২ সময় দর্শন

ছাত্রজনতা যেভাবে ফ্যাস্টিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তাদের আর কখনও গ্রহণ করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে

রোববার ( নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন

এদিকে মাজারে যাওয়ার সময় দলীয় নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ধাক্কা খেয়ে মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায় মির্জা ফখরুলকে। এসময় তিনি এবং তার সহকারী ইউনুসকে দলের দুই নেতার গায়ে হাত তুলতেও দেখা যায়। আর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়

আগামী সংসদ নির্বাচনে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করে বিএনপি মহাসিাচব বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনপ্রিয় নেতা ভোটে প্রতিযোগিতা করে জিতিছিলেন, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টরা জোরপূর্বকভাবে সেই ফলাফল কেড়ে নিয়েছে। বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানাই তারা ন্যায় বিচারের মাধ্যমে ডা. শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেছেন

অন্তর্বর্তীকালীন সরকার আদালতের রায় মেনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শাহাদাতকে শপথ গ্রহণের ব্যবস্থায় করার তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল

শাহাদাত হোসেন বলেন, তারেক রহমান খালেদা জিয়ার যে ইশতেহার ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন হবে গ্রিন ক্লিন সিটি কর্পোরেশন, সেই লক্ষ্য আমি কাজ করে যাবো

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, যুগ্ম মহাসচিব মাহমুদ নবী সোহেল প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host