1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা? দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ পণ্য খালাসে বিপর্যয়: জ্বালানী তেল সংকটে স্থবির মোংলা বন্দর ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস

পালাতে গিয়ে পুকুরে পড়ে যান ছাত্রলীগ নেতা, সেখানেই পিটিয়ে হত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৪০৮ সময় দর্শন
পালাতে গিয়ে পুকুরে পড়ে যান ছাত্রলীগ নেতা, সেখানেই পিটিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছেন যুবলীগ নেতার কর্মীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কাওরাইদ বাজারে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানা পুলিশ রাত পৌনে ১১টার দিকে কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের পেছনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত নয়ন  শেখ (৩০) বেলদিয়া গ্রামের আবদুল শেখের ছেলে। নয়ন কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে কাওরাইদ কে এন উচ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দুই পক্ষের খেলোয়াড়দের মধ্য হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য নয়ন শেখকে জানায় দুপক্ষ। পরে ইউনিয়ন যুবলীগ নেতা খায়রুল মীরের ছেলে অনুভবকে (১৪) ডেকে নয়ন তার অফিস নিয়ে মারধর করেন।

নয়নের বড় ভাই রতন শেখ জানান, ওই ঘটনার জেরে সন্ধ্যার পর কাওরাইদ বাজারে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেন খায়রুল মীরের কর্মীরা। পরে রাত সাড়ে ৮টার দিকে নয়নকে দলীর কার্যালয়ে ঘণ্টা খানেক অবরুদ্ধ করে রাখেন তারা। একপর্যায়ে নয়নের ওপর হামলা চালান খায়রুল মীরসহ তার লোকজন। সেখান থেকে দৌঁড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করেন নয়ন। পালানোর সময় নয়ন আওয়ামী লীগ অফিসের পাশে রেলওয়ের পুকুরে পড়ে যান। সেখানেই তাকে পিটিয় হত্যা করা হয়।

এ বিষয়ে জানতে যুবলীগ নেতা খায়রুল মীরের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলে অপর প্রান্ত থেকে বিপ্লব নামে একজন ফোন রিসিভ করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে খায়রুল মীর কিংবা তার কোনো লোক জড়িত নন। খায়রুল নিজেই হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলন, ঘটনার তদন্ত সাপেক্ষে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host