1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা? দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ পণ্য খালাসে বিপর্যয়: জ্বালানী তেল সংকটে স্থবির মোংলা বন্দর ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস

রুমিন ফারহানা আশুগঞ্জে অবরুদ্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৪০৭ সময় দর্শন
রুমিন ফারহানা আশুগঞ্জে অবরুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে তার পথ রোধ করে আশুগঞ্জ উপজেলার উজান ভাটি হোটেলে নিয়ে অবরুদ্ধ করে রাখে পুলিশ। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে অংশ নিতে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার পথে ভৈরব টোল প্লাজায় তাকে এক ঘণ্টা আটকে রাখে পুলিশ। অনেক কথা কাটাকাটির পর সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব-আশুগঞ্জ সড়ক সেতু) দিয়ে তিনি আশুগঞ্জ উপজেলার দিকে রওনা হন। পরে আশুগঞ্জে সেতুর ওপরই পুলিশ আবার তাকে আটক করে। মূলত পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়ায় যেতে দিচ্ছে না।

রুমিন ফারহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশের বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারকে চিঠি দিয়েছি। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েছি। কিন্ত তাদের কেউ কোনো সাড়া দেননি। আমার জেলায় আমি যাব। এটা আমার অধিকার। আমাকে কোন আইনে পুলিশ আটক করে? পুলিশের কোনো অধিকার নেই আমাকে আটক করার। পুলিশ আমাকে বেষ্টনী দিয়ে আশুগঞ্জের উজান ভাটি হোটেলে নিয়ে গেছে। আমি এখান থেকে সংবাদ সম্মেলন করব।’

এ বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সংসদ সদস্য রুমিন ফারহানাকে সেখানে যেতে দেওয়া হয়নি। তাকে উজান ভাটি হোটেলে অবস্থান করতে বলা হয়েছে। তিনি দুপুরের খাওয়াদাওয়া শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host