1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব মাটি খেকোদের থাবায় একের পর এক পাহাড় সাবাড় শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ, জ্বালানি সংকট ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৫৬ সময় দর্শন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ এবং ৮ জন উপসর্গ নিয়ে মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শনিবার সকালে জানান, সর্বশেষ মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৭ জন রাজশাহীর ও ৪ জন নাটোরের বাসিন্দা। এ ছাড়া পাবনা, জয়পুরহাট ও চুয়াডাঙ্গার একজন করে রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫২২ জন।
শুক্রবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৮৫টি নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৭৭ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৮৩টি নমুনা পরীক্ষায় ১৭ জন রোগী করোনা শনাক্ত হন। শনাক্ত হার ২০ দশমিক ৪৮ শতাংশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host