1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

‘আলেম-ওলামা নয়, আগুন সন্ত্রাসে জড়িত অপরাধীদের ধরা হয়েছে’

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৮৩ সময় দর্শন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের কোনো আলেম-ওলামা বা রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করে নাই সরকার। যারা আগুন সন্ত্রাসের সাথে জড়িত, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভিডিও দেখে আইন প্রয়োগকারী সংস্থা সেই অপরাধীদের গ্রেফতার করছে।’ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন। বিএনপি বক্তৃতা বিবৃতির মাধ্যমে মনগড়া কল্পকাহিনী তৈর করছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘ঢাকা,ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারীসহ দেশের বিভিন্ন স্থানে যেভাবে সংঘর্ষ-হামলা চালানো হয়েছে তা এখন দিবালোকের মত স্পষ্ট যে, সন্ত্রাস আড়াল করে সন্ত্রাসীদের বাঁচাতে বিএনপিই বক্তৃতা বিবৃতির মাধ্যমে মনগড়া কল্পকাহিনী তৈরির অপপ্রয়াস চালাচ্ছে।’ ১৫ আগস্ট, ৩ নভেম্বর, তথাকথিত ৭ নভেম্বর এবং ২১ আগস্ট ঘটিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ করোনা টিকার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভরসা রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তার দক্ষ ও মানবিক নেতৃত্বে প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজের ভ্যাকসিনও বাংলাদেশ সময়মতো সংগ্রহ করবে ইনশাআল্লাহ। করোনা মহামারি প্রাদুর্ভাব মোকাবিলায় ভ্যাকসিন সংগ্রহে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’ যারা করোনা টিকা নিয়ে গুজব চালিয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে তাদের মনের বাসনা হচ্ছে বাংলাদেশ যেন ভ্যাকসিন না পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী বক্তব্য এবং কাজে সিদ্ধহস্ত, যা ইতোমধ্যেই প্রমাণিত।’ করোনা মহামারি মোকাবিলায় যখন বিশ্বের সমৃদ্ধ দেশগুলোও হিমশিম খাচ্ছে তখন ভ্যাকসিন, আইসিইউ, অক্সিজেন ইত্যাদি নিয়ে সংকট তৈরি না করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি অধিকতর মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন ওবায়দুল কাদের। ভ্যাকসিন গ্রহণ করলে শরীরে অ্যান্টিবডি হয়, তাই মাস্কও পড়তে হবে না এবং স্বাস্থ্যবিধিও মানতে হবে না, এসব কথা ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছেন বলেও জানান কাদের। তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে সংক্রমণ রোধে সর্বোচ্চ মনোযোগী হই, ঘরে ঘরে সমালোচনার পরিবর্তে সচেতনতার দুর্গ গড়ে তুলি।’ এ সময় আওয়মী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চট্টগ্রাম-কক্সবাজার সড়ক চার লেনে উন্নীত করতে সংশ্লিষ্টদের দ্রুত সম্ভব কাজ শুরু করারও আহ্বান জানান। তিনি পার্বত্য চট্টগ্রামের সড়কগুলোতেও গুরুত্ব দেওয়া ও বিআরটিসির বহরের গাড়িগুলোকে যথাযথ মেরামত কাজ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host