1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব মাটি খেকোদের থাবায় একের পর এক পাহাড় সাবাড় শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ, জ্বালানি সংকট

সেনা অভিযানে আলীকদম-থানচি সড়কের পাশে অর্ধকোটি টাকা কাঠ জব্দ

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৪৩ সময় দর্শন

বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটারের উন্ডিপাড়া এলাকায় বৃহস্পতিবার সেনা অভিযানে ২শ ৬৮ পিচ অবৈধ কাঠ আটক হয়েছে।এসব কাঠের পরিমাণ প্রায় ২ হাজার ঘনফুট। সে হিসেবে জব্দকৃত কাঠের বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। আলীকদম সেনা জোনের জেসিও (ওয়ারেন্ট অফিসার) ইকরাম জানান, আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটারের উন্ডিপাড়া এলাকায় কাঠ চোরের দল গর্জনসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচারের উদ্দেশ্যে সাইজ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা (বৃহস্পতিবার ২৯ এপ্রিল২১ইং) অভিযান করে বিভিন্ন সাইজের ২৬৮পিচ কাঠ জব্দ করেন। জব্দকৃত কাঠগুলো লামা বন বিভাগের তৈন রেঞ্জকে হন্তান্তর করা হয়েছে। উল্লেখ্য,থানচির রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে থানচি থেকে বান্দরবান সড়ক পথে গাছের পারমিট বন্ধ করে দিয়েছে বান্দরবান বন বিভাগ।এ কারণে কাঠ চোরাকারবারীরা আলীকদম-থানচি সড়কপথে কাঠগুলি পাচারের উদ্দেশ্যে মজুদ করেছিল। লামা বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মো. মিনার চৌধুরী জানান, জব্দকৃত কাঠে পরিমাণ প্রায় দুই হাজার ঘনফুট হতে পারে। কাঠ জব্দের স্থানটি থানচি উপজেলার ৩৬২নং থানচি মৌজায়। কাঠগুলি নিলামের মাধ্যমে বিক্রিলব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host