1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্মকে পাপ বলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পপি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার সালমান শাহকে নিয়ে লেখা বইটি কেন প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়েছিল? দীর্ঘ অচলাবস্থার পর উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সংলাপ শুরুর সম্ভাবনা প্রযুক্তির শক্তিতে সড়ক নিরাপত্তায় নতুন যুগের সূচনা এআই ক্যামেরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ শেখ সেলিমের পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী চাইল দুদক ৭ কোটি টাকার জমি ৫০ লাখে হাতছাড়া! দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

ভারত-চিন সীমান্ত : লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ১৪টি কামান বসাল লালফৌজ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৫৭১ সময় দর্শন

ডিডি এন ডেস্ক: লাদাখ থেকে সেনা না সরিয়ে কথার খেলাপ করেছে চিন। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LAC) কাছে ঠায় অবস্থানে রয়েছে লালফৌজ। সেনা সরানোর কোনও নামই নেই চিনের। সেনা সরানোর বিষয়ে তারা কি আদৌ আন্তরিক, নাকি অন্য কোনও মতলব রয়েছে ড্রাগনের তা নিয়ে ধন্দে নয়াদিল্লি। প্যাংগং হ্রদ এলাকার নয়া উপগ্রহ চিত্র প্রকাশ পাওয়ার পর থেকে চিন অভিসন্ধি নিয়ে প্রশ্ন উঠছে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, প্যাংগং লেকের ফিঙ্গার ৪ এলাকায় অন্তত ১৪টি অত্যাধুনিক কামান বসিয়েছে লালফৌজ। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এর মানে দাঁড়াচ্ছে, লাদাখ থেকে সেনা না সরিয়ে কথার খেলাপ করেছে চিন।

জানা গিয়েছে, ওই এলাকায় তৈরি করা হয়েছে একটি স্থায়ী নির্মাণ। সেটাকে একটি ফিল্ড হাসপাতাল বলা হচ্ছে। কিন্তু সেটা নিয়েও সন্দিহান প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। গত প্রায় আড়াই মাস ধরে লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চিন দুই দেশের সংঘাত চলার পর জুলাই মাসে গালওয়ান, গোগরা ও হট স্প্রিং এলাকা থেকে কিছুটা পিছু হটেছে লালফৌজ। তবে ফিঙ্গার ৪ এলাকায় এখনও জবরদখল করে রয়েছে চিনা সেনা। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় সেনা আধিকারিকরা। গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে নয়াদিল্লিও। কোনওরকম সন্দেহজনক কিছু হলেই প্রত্যাঘাতের জন্য প্রস্তুত রয়েছে বাহিনী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host