1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৭ সময় দর্শন

                           ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, শিক্ষার্থী ও বিভিন্ন সক্রিয় ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনা এবং আবাসিক হলগুলোর সার্বিক পরিস্থিতি পর্যালোচনার বিষয়ে আলোচনা হয়।

গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, দুই সহ-উপাচার্য, প্রক্টর এবং বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচন আয়োজনের জন্য কী কী করা প্রয়োজন, নির্বাচন কীভাবে পরিচালিত হবে এবং কারা এর অংশীজন—এসব বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিটি আবাসিক হলের পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে প্রতিবেদন দিতে প্রাধ্যক্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাধ্যক্ষরা নিজ নিজ হলে সভা করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে জানাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করবে।

গত বছরের ১৪ সেপ্টেম্বর বর্তমান ডাকসু কমিটি দায়িত্ব গ্রহণ করে। সে হিসাবে তাদের এক বছরের মেয়াদ শেষ হওয়ার পথে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত না হলে গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ সর্বোচ্চ ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host