1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল

করোনার ভ্যাকসিন নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৮৮ সময় দর্শন

ভ্যাকসিন নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। মঙ্গলবার তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আগামী মাসেই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার সাক্ষাত হওয়ার কথা। এই সফরের প্রস্তুতি হিসেবেই তিনি ভ্যাকসিন নিয়েছেন।

এই প্রথম জাপান সরকারের কেউ প্রকাশ্যে ভ্যাকসিন নিলেন। এর আগে দেশটির আর কোনো সরকারি কর্মকর্তা বা মন্ত্রীকে জনসাধারণের সামনে ভ্যাকসিন নিতে দেখা যায়নি।

আগামী মাসে যুক্তরাষ্ট্রে সফরের আগেই জাপানের প্রায় ৮০ থেকে ৯০ জন কর্মকর্তার ভ্যাকসিন নেয়ার কথা রয়েছে। বিশ্বের প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে বাইডেনের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

ভ্যাকসিন নেয়ার পর সুগা বলেন, এতে ব্যথা লাগেনি। বাম হাতে ভ্যাকসিন নেয়ার আগে একজন চিকিৎসক ৭২ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর চোখ এবং গলা পরীক্ষা করে দেখেছেন।

গত মাস থেকেই জাপানে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহার শুরু হয়েছে। জাপানের ভ্যাকসিন কার্যক্রম বিষয়ক মন্ত্রী তারো কোনো স্বাস্থ্যকর্মী এবং ৬৫ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন গ্রহণের বিষয়ে জোর দিয়েছেন।

কোনো জানিয়েছেন, ৬১ বছর বয়সী জাপানের বর্তমান সম্রাট নারুহিতোকে ভ্যাকসিন নেয়ার জন্য অপেক্ষা করতে হবে। তবে প্রথম দফায় ভ্যাকসিন নিতে পারবেন ৮৭ বছর বয়সী দেশটির সাবেক সম্রাট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host