1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা, নিহত-৬

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩২১ সময় দর্শন

সামরিক জান্তা সরকারের দমনপীড়নের মধ্যেই মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যান্য দিনের মত বুধবারও (৩ মার্চ) দেশটির বিভিন্ন স্থানে রাজপথে নেমে আসেন বিক্ষোভকারীরা।

তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালায় তারা। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

এদের মধ্যে মইঙ্গিয়ান শহরে বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবদ্ধ হয়ে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। আহত  হয়েছে কমপক্ষে আরও ১০ জন। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে আরও দুজনের মৃত্যু হয়েছে। সেখানে আহত হয়েছে অন্তত ৯ জন।

মইঙ্গিয়ান শহরের একজন স্বেচ্ছাসেবী চিকিৎসক জানান, সেখানে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেট ও তাজা গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানিয়েছেন, মান্দালয়ে নিহত দুজনের মধ্যে একজনের মাথায় গুলির আঘাত লেগেছে। অন্যজনের বুকে গুলি লেগেছে।

দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুনসহ অন্যান্য শহরেও রাজপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে সু চি সমর্থকরা। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই নিয়মিতভাবে বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। তবে ২৮ ফেব্রুয়ারির পর বুধবার দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host