1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

গিনি ও কঙ্গোয় ইবোলায় ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৩৩ সময় দর্শন

আফ্রিকার দেশ গিনি এবং কঙ্গোতে ২৮ জনের ইবোলা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে এবং ইতোমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে।

আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) মঙ্গলবার এ কথা জানায়।

কঙ্গো জানায়, দেশটিতে ১১ জনের ইবোলা শনাক্ত হয়েছে এবং এদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। গিনিতে আক্রান্ত হয়েছে ১৭ জন, এদের ৭ জনের মৃত্যু হয়েছে। ৫৫ সদস্যের আফ্রিকান ইউনিয়নের বিশেষায়িত স্বাস্থ্যসেবা এজেন্সি সিডিসি এ কথা জানায়।

সূত্র জানায়, গিনির ইবোলা আক্রান্ত ২ জন সুস্থ হয়েছে। কঙ্গোতে এখন পর্যন্ত ১ জনের সুস্থ্যতার খবর পাওয়া গেছে।

কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত মহাদেশটির দুইটি দেশে ইবোলা ছড়িয়ে পড়ায় নতুনভাবে আতঙ্ক দেখা দিয়েছে।

২০১৪ থেকে ২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলায় ১১ হাজার ৩০০ লোকের মৃত্যু হয়েছে। ২৮ হাজার ৬০০’র বেশি লোক আক্রান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host