1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

বউকে ছেড়ে শাশুড়িকে নিয়ে পলায়ন!

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮৭ সময় দর্শন

বউকে ছেড়ে শাশুড়িকে নিয়ে পালালেন রায়ান শেল্টন নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের গ্লস্টারশায়ারে। বর্তমানে তারা আলাদা বাড়িতে উঠেছেন। সেখানেই দু’জনে থাকবেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সন্তানসম্ভবা হওয়ায় ২৪ বছর বয়সী জেস অলড্রিজ তাঁর স্বামী রায়ান শেল্টন এবং সন্তানকে নিয়ে মায়ের কাছে চলে এসেছিলেন। জেসের মা বছর চুয়াল্লিশের জর্জিনা মেয়ে–জামাইয়ের ভালোই খেয়াল রাখতেন। সময় যতো এগিয়েছে, তাঁর তুলনায় স্বামী রায়ানের বেশি খেয়াল রাখতে শুরু করেন তাঁর মা। যা মোটেই ভালো চোখে দেখতেন না জেস। ক্রমে জেসের অজান্তে তাঁর মায়ের সঙ্গে রায়ানের সম্পর্ক গড়ে ওঠে।

এদিকে, সন্তান জন্মের জন্য হাসপাতালে ভর্তি হন জেস। তিনি সন্তান জন্ম দেওয়ার পরই মোবাইলে একটা বার্তা পান রায়ানের কাছ থেকে। তাতে তিনি জেসের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা বলেন। বিষয়টা স্পষ্ট হয় বাড়িতে ফেরার পরই। হাসপাতাল থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফিরে জেস দেখেন রায়ান এবং জর্জিনা কেউই সেখানে নেই। সময় পেরিয়ে গেলেও ওই দু’জনের কেউই আর ফিরে আসেননি। তখন তাঁর সন্দেহ হয়। তাঁর সন্দেহ মিলে যায় মাকে ফোন করতেই।

বর্তমানে রায়ান শেল্টন ও জর্জিনা একসঙ্গেই থাকছেন। রায়ান মেইল অনলাইন বলেন, মানুষ কি বলছে, তা নিয়ে আমি ভাবছি না। আমি জর্জিনাকে ভালোবাসি। এনিয়ে মানুষ কি বলছে তা আমাকে মোটেও বিরক্ত করছে না। আমি জানি কি হয়েছে।

সূত্র: ডেইলি মেইল, আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host