1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

মিসরে বিশ্বের সবচেয়ে পুরনো বিয়ার কারখানার সন্ধান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৮ সময় দর্শন

অনলাইন ডেস্ক: মিসরে বিশ্বের সবচেয়ে পুরনো বিয়ার কারখানা আবিষ্কার করেছেন আমেরিকান ও মিসরীয় প্রত্নতাত্ত্বিকরা।

প্রাচীন মিসরের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থানে এর সন্ধান পান তারা। খবর দ্য গার্ডিয়ানের। 
 
দেশটির সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকিটিস-এর সেক্রেটারি জেনারেল মোস্তফা উজিরী জানান, এই বিয়ার কারখানাটি কায়রো থেকে ২৮০ মাইল দূরের দক্ষিণ নীল নদের পশ্চিম মরুভূমিতে অবস্থিত প্রাচীন সমাধিস্থল আবিডোসে পাওয়া গিয়েছে।  
 
এই কারখানাটি ছিল রাজা নর্মারের অঞ্চলে। তিনি প্রথম মিসরীয় রাজবংশের শুরুতে রাজত্ব করেন, প্রাচীন মিসরের একীভূতকরণের জন্য বহুল পরিচিত তিনি। 
 
প্রত্নতাত্ত্বিকরা আটটি বিশাল ইউনিট পেয়েছিলেন। যার প্রত্যেকটির দৈর্ঘ্য ২০ মিটার (প্রায় ৬৫ ফুট) লম্বা এবং ২.৫ মিটার (প্রায় ৪ ফুট) প্রশস্ত)। 
 
উজিরী বলেন, প্রতিটি ইউনিটে দুই সারিতে প্রায় ৪০টি মৃৎশিল্পের বেসিন রয়েছে, যা বিয়ার তৈরির জন্য শস্য ও পানির মিশ্রণ উত্তপ্ত করতে ব্যবহৃত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host