1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

ভারতে পাঁচতারকা হোটেলে ঢুকে পড়ল সিংহ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮৬ সময় দর্শন

 সাধারণত বানর এবং হাতিকে বন থেকে জনসম্মুখে আসতে দেখা যায়। কিন্তু এবার ঘটল ভিন্ন ঘটনা। আচমকা একটি শহরে ঘুরে বেড়াতে দেখ গেল একটি সিংহকে। তারপর যা করল সেটিও অবাক করার মত। শহরে ঘুরে বেড়াতে বেড়াতে ঢুকে পড়ল একটি হোটেলে।

গত বুধবার (১০ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের জুনাগড়ের এক হোটেলে।

সম্প্রতি হঠাৎ একটি সিংহ জুনাগড় শহরে ঢুকে পড়ে। তারপর ৮ ফেব্রুয়ারি ভোরে জুনাগড়ের শহরের একটি হোটেলে ঢুকে পড়ে সেই সিংহ। সেই হোটেলের সিসি ক্যামেরায় বন্দী হয়ে যায় পুরো ঘটনা। সেই সিসি ক্যামেরার ফুটেজ সম্প্রতি ভাইরাল ইন্টারনেটে।

সিসি ক্যামেরার ভিডিওটিতে দেখা যায়, পাঁচতারকা একটি হোটেলের দেওয়াল টপকে ঢুকে পড়ে সিংহ। এরপর, দারোয়ানের মনে হয় কেউ একজন ঢুকলেন। তিনি সিসি ক্যামেরার দিকে নজর দিয়ে দেখার চেষ্টা করেন। যা দেখে হাড়হিম হয়ে যায় তার। অবশ্য কিছুক্ষণের মধ্যে হোটেল থেকে বেরিয়ে যায় সিংহটি।

সেখানকার একজন বন কর্মকর্তা জানিয়েছেন, রাজস্থানের জুনাগড়ে রাতের বেলা সিংহদের হারিয়ে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। জানা গিয়েছে, ওই শহর অঞ্চলে সিংহের চলাচল বেড়ে গিয়েছে। তাই বন বিভাগ জনসাধারণের জন্য একটি কন্ট্রোল রুম নম্বর চালু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host