1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

চীনকে কড়া বার্তা দিলেন বাইডেন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩৬ সময় দর্শন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় চীনের সঙ্গে দেশটির সম্পর্ক ছিল সাপে-নেউলের মতো। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চীনের উষ্ণ সম্পর্ক দেখা যাবে বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু সেই আশায় গুড়েবালি দিয়ে উত্তরসূরি ট্রাম্পের মতো বাইডেনও বেইজিংকে কড়া বার্তা দিয়েছেন।

ক্ষমতায় বসে প্রথমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর এই প্রথম সরাসরি চীনা প্রেসিডেন্টের ফোনালাপ করলেন বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে, দুই নেতার মধ্যে ইন্দো-প্যাসিফিক, তাইওয়ান, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক বিষয়ে কথা হয়।

ট্রাম্প সরাসরি চীনের সঙ্গে সংঘাতে নেমেছিলেন। শুল্কারোপ থেকে শুরু করে তাইওয়ানকে অত্যাধুনিক মিসাইল দিতে সম্মত হয়েছিল ওয়াশিংটন। কিন্তু বাইডেনের উত্থানে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা নরম হবে বলেই মনে করেছিলেন অনেকে। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বাইডেন।

বৃহস্পতিবার ফোনালাপের জিনপিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানালেও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বাইডেন। অর্থনীতিকে হাতিয়ার করে বেইজিংয়ের অনভিপ্রেত কর্মকাণ্ড ও জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি উভয় নেতার মধ্যকার আলোচনায় ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে শুরু করে হংকং ও তাইওয়ান সংক্রান্ত প্রসঙ্গও উঠে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host