1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

তুলে নিল হামাসের শীর্ষ নেতাকে ইসরাইলি বাহিনী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৭৫ সময় দর্শন

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ নেতাকে তুলে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার জেনিন এলাকায় নিজ বাসা থেকে খালেদ আল-হজকে তুলে নেওয়া হয়। তার স্ত্রীর বরাতে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। ৫৫ বছর বয়সি হামাসের নেতা আল-হজের আগেও আটক হন। জীবনের ১৫টি বছর ইসরাইলি কারাগারেই কাটাতে হয় তাকে। মুক্তির এক বছরের মাথায় আবারও আটক হলেন।

তার স্ত্রী জানান, ইসরাইলি বাহিনী হঠাৎ করেই বাড়ির ভেতর ঢুকে পড়ে। এরপর চোখ বেঁধে আমার স্বামীকে নিয়ে গেছে। আটকের পরপরই হামাসের এই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ইসরাইলি বাহিনীর দখলদারিত্বের প্রতিবাদ জানিয়ে আসছে হামাসসহ ফিলিস্তিনের সাধারণ মানুষ। দশকের পর দশক ধরে ফিলিস্তিনের ভূমিতে দখলদারিত্ব চালিয়ে অবৈধ বসতি স্থাপন করছে ইহুদি সম্প্রদায়। এর প্রতিবাদ জানাতে গেলেই দমন পীড়নের শিকার হতে হয় তাদের। ইসরাইলি বাহিনীর হাতে এ পর্যন্ত হাজারো ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host