1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

২০২৩ সালের মধ্যে চাঁদে যাবে তুরস্ক!

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯৯ সময় দর্শন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, জাতীয় মহাকাশ প্রকল্পের অংশ হিসেবে ২০২৩ সালে চাঁদে অবতরণ করবে তুর্কি মহাকাশযান। খবর রয়টার্সের।

মঙ্গলবার আঙ্কারায় এক অনুষ্ঠানে দুই ধাপের এই মহাকাশ মিশন সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের জাতীয় ও আসল হাইব্রিড রকেটের মাধ্যমে চাঁদে প্রথম রুক্ষ অবতরণ করা হবে যা আন্তর্জাতিক সহযোগিতায় ২০২৩ সালের শেষের দিকে কক্ষপথের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হবে।

তবে আন্তর্জাতিক সহযোগতার ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। গত মাসে তুর্কি কোম্পানিগুলোর সঙ্গে সম্ভাব্য সহযোগিতার ব্যাপারে টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন এরদোয়ান।

তুরস্কের মহাকাশ অভিযান সম্পর্কে ১০টি লক্ষ্যের ঘোষণা দিয়ে এরদোয়ান জানান, এক তুর্কি নাগরিককেও মহাকাশের বৈজ্ঞানিক মিশনে পাঠানো হবে।

গত মাসে স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে তুরস্ক যুক্তরাষ্ট্র থেকে টার্কস্যাট ফাইভএ স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। টার্কস্যাট ফাইভবি এ বছরের দুই তৃতীয়াংশ সময়ের মধ্যে উৎক্ষেপণ করা হবে।

আগামী ১০ বছরের মধ্যে তুরস্ক মহাকাশ ভিত্তিক লক্ষ্যগুলো অর্জনের পরিকল্পনা করেছে জানিয়ে এরদোয়ান বলেন, দেশটি স্যাটেলাইট প্রযুক্তি আরও উন্নত করবে এবং অন্য মিত্র দেশগুলোর সঙ্গে একটি মহাকাশ বন্দর স্থাপন করবে।

তুরস্ক এর আগে নিরীক্ষণমূলক ও যোগাযোগ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে যা স্যাটেলাইট সিস্টেম ইন্টেগ্রেশন ও পরীক্ষা কেন্দ্র স্থাপন করেছে। এছাড়া দেশটি আইএমইসিই নামে একটি ডোমেস্টিক এইচডি স্যাটেলাইট নির্মাণ করেছে যা ২০২২ সালে উৎক্ষেপণ করা হবে বলে আশা করা হচ্ছে।

এরদোয়ান বলেন, ‘আমাদের পা থাকবে মাটিতে কিন্তু আমাদের চোখ থাকবে মহাকাশে। আমাদের শেকড় থাকবে মাটিতে, আমাদের ডালপালা উঠে যাবে আকাশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host