1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার আহ্বান মার্কিন সিনেটরের

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫৯ সময় দর্শন

মার্কিন সিনিয়র রিপাবলিকান সিনেটর ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর লিন্ডসে গ্রাহাম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির প্রশংসা করে বলেন, আমি প্রেসিডেন্ট বাইডেনের জায়গায় থাকলে ইরান তার আচরণ পরিবর্তন না করা পর্যন্ত দেশটির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতাম এবং একটি পুরনো সমঝোতায় ফিরে যেতাম না।

এর আগে প্রেসিডেন্ট বাইডেন পরমাণু সমঝোতায় প্রদত্ত মাত্রার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম ইরানের সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত নয় বলে মন্তব্য করেন।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান সর্বোচ্চ ৩.৬৩ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। পরমাণু অস্ত্র বানানোর জন্য শতকরা ৯০ মাত্রার চেয়ে বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হয়।

যুক্তরাষ্ট্র ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পরও ২০১৯ সালের মে মাস পর্যন্ত ইরান ৩.৬৩ মাত্রার বিধিনিষেধ মেনে চলেছে।

কিন্তু এর পর আমেরিকা ও ইউরোপীয়দের পরমাণু সমঝোতা লঙ্ঘনের প্রতিবাদে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে শুরু করে এবং বর্তমানে ২০ মাত্রায় এই কাজ সম্পন্ন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host