1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব

আল জাজিরার প্রতিবেদন সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা উচিত- স্টিফেন ডুজারিক

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯৭ সময় দর্শন

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটি প্রতিবেদনে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা উচিত’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে দুর্নীতির অভিযোগ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য সেনাবাহিনীর সরঞ্জাম কেনার দাবির বিষয়ে আল-জাজিরার অনুসন্ধানে উঠে আসা তথ্যের ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি এমন মন্তব্য করেছেন বলে শুক্রবার ঢাকায় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। খবরে বলা হয় স্টিফেন ডুজারিক বলেছেন বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ-সংক্রান্ত আল–জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন সম্পর্কে তাঁরা অবগত আছেন এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিটিও তাঁদের নজরে এসেছে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সবচেয়ে বেশি ইউনিফর্মড সদস্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন প্রতিটি মিশনে তাঁদের মোতায়েনে জাতিসংঘের সুনির্দিষ্ট নির্দেশনাগুলো বাংলাদেশের সঙ্গে চুক্তিতে উল্লেখ রয়েছে। আল জাজিরার প্রামাণ্যচিত্রে যে ধরনের ইলেক্ট্রনিক যন্ত্রের কথা উঠে এসেছে সে ধরনের কোনও যন্ত্র ব্যবহারের কথা জাতিসংঘের চুক্তিতে নেই বলে উল্লেখ করে তিনি বলেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কোনও কন্টিনজেন্টে এরকম যন্ত্র ব্যবহার করা হচ্ছে না। শান্তিরক্ষা মিশনের অপারেশনে জাতিসংঘের কর্মকর্তাদের নিরাপত্তা রক্ষার খাতিরে পিসকিপিং পলিসি অনুযায়ী কিছু নির্দিষ্ট ধরনের আড়ি পাতার যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন এটি কঠোরভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের নিতি মেনে এবং ফোর্স কমান্ডারের অধীনে পরিচালিত হয়ে থাকে।

উল্লেখ্য, আল-জাজিরা গত সোমবার রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host