1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব

আল জাজিরা অফিসের সামনে যুক্তরাষ্ট্র আ.লীগের বিক্ষোভ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৫৪ সময় দর্শন

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদে নিউইর্য়কে জাতিসংঘ ও আল জাজিরা অফিসের সামনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আল-জাজিরার ওই প্রতিবেদনকে কাল্পনিক ও বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র বলে উল্লেখ করেন প্রতিবাদকারীরা।

সভায় বক্তারা বলেন, ‘শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য। তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়েই এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের এ প্রতিবেদন ভিত্তিহীন এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।’

Aljazeera-office-1.jpg

তারা বলেন, ‘যারা এখনও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, দেশের অর্জন ও অগ্রগতিকে হিংসার চোখে দেখে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারেনি, এ প্রতিবেদনটি তাদের কৌশলী ষড়যন্ত্র মাত্র।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, সাবেক ভিপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক সহ-সম্পাদক মো. সাখাওয়াত বিশ্বাস, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ, মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল খান মাখন, আওয়ামী লীগ কর্মী কামাল হোসেন রাকিব, সাইফুল আলম, জে এ জয়, হুমায়ুন চৌধুরী, শাহানারা রহমান, বীর মুক্তিযোদ্ধা মুনির হোসেন, এবাদুর রহমান, সাঈদ গোলাম ও কিবরিয়া জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host