1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব

থমথমে মিয়ানমার; সূচি দু’সপ্তাহের রিমান্ডে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৫ সময় দর্শন

মিয়ানমারে সেনা সরকারের হাতে আটক অং সান সুচিকে দু’সপ্তাহের রিমান্ডে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে অবৈধভাবে যোগাযোগ সামগ্রী আমদানির অভিযোগ আনা হয়েছে। আর করোনা বিধি লংঘনের অভিযোগে দু’সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিয়ান্টকে।

মিয়ানমারে সোমবারের রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের দুইদিন পর আটক দেশটির নির্বাচিত বেসামরিক নেতা অং সান সুচিকে দু’সপ্তাহের রিমান্ডে নেয়া হয়েছে। ১৫ ফ্রেব্রয়ারি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা নির্দেশ দিয়েছে সামরিক জান্তা। সুচির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকি-টকি রেডিও আমদানি এবং বিনা অনুমতিতে তা ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। সুচিকে কোথায় রাখা হয়েছে তা এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে, রাজধানী নেপিদোর নিজ বাসভবনেই আটক রাখা হয়েছে এই নেত্রীকে।

দু’সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিয়ান্টকেও। তার বিরুদ্ধে করোনা মহামারির নিয়ম ভঙ্গ করে সমাবেশ করার অভিযোগ আনা হয়েছে।

এদিকে, ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে সামরিক অভ্যুত্থান অনিবার্য ছিলো দাবি করেন মিয়ানমার সেনাপ্রধান মিং অং হলাইং। সব ধরনের মতামত বা জন বিক্ষোভ রোধে অভ্যুত্থানের তৃতীয় দিনে মিয়ানমার জুড়ে জোরালো করা হয়েছে সেনা টহল। ব্যাংক, মোবাইল ও ইন্টারনেট সংযোগ কিছুটা চালু হলেও ১ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ইয়াঙ্গুনে অবস্থিত দেশটির প্রধান বিমানবন্দর। জারি রয়েছে রাত্রিকালীন কারফিউ।

এতো কড়াকড়ির মাঝে, সেনা শাসনের বিরোধিতা করে বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। প্রধান শহরগুলোর সরকারি হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা বুধবার থেকে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। তরুণ ও শিক্ষার্থীরা অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচার কেবল লাল রং করে চলছে প্রতিবাদ। এছাড়া, ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা গাড়ির হর্ন ও থালাবাসন বাজিয়েও প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host