1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব মাটি খেকোদের থাবায় একের পর এক পাহাড় সাবাড় শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ, জ্বালানি সংকট

বিশ্বে করোনায় নতুন আক্রান্ত ৬ লাখেরও বেশি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৪৭৭ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ছয় লাখ ৫২ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১৫ হাজার ৯৫৩জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২১ লাখ ১৬ হাজার ৪৩৮ জন। আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮৭ লাখ ৫০ হাজার ১০৩ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৯ লাখ ৩৬ হাজারের বেশি।

একদিনে তিন হাজার ৮৮৬ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে চার লাখ ২৪ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ২ কোটি ৫৩ লাখের বেশি সংক্রমিত।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। নতুন ৫৫ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৮৭ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।

রাশিয়ায় গত একদিনে মারা গেছে ৫৮০ জন। এ নিয়ে দেশটিতে ৬৮ হাজার ৪১২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজারের বেশি। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৭৭ হাজারে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host