1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

২০২১ সালে বন্ধ হচ্ছে যেসব জিমেইল অ্যাকাউন্ট

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৬৪৬ সময় দর্শন

২০২১ সালে গুগলের বেশ কিছু নতুন নিয়মের মুখে পড়ছেন ব্যবহারকারীরা। যার মধ্যে আছে গুগল ফটোজে বিনামূল্যে ছবি রাখার সুবিধা তুলে নেয়া, এমনকি ইনঅ্যাকটিভ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়াও। নতুন নীতি অনুযায়ী ২ বছরেরও বেশি সময় ধরে যে সমস্ত অ্যাকাউন্টগুলো ইনঅ্যাকটিভ রয়েছে, সেগুলো পুরোপুরি ডিলিট করে দেওয়া হবে। আগামী বছরের পয়লা জুন থেকেই নাকি এই নিয়ম কার্যকর হতে চলেছে। তবে এ নিয়ম কার্যকরের আগেই প্রত্যেক অ্যাকাউন্টধারীকে ই-মেইল মারফত সতর্কবার্তা পাঠানো হবে গুগলের পক্ষ থেকে। সম্প্রতি গুগলের পক্ষ থেকে জানানো হয়, ব্যবহারকারীরা আর বিনামূল্যে গুগল ফটোজ ব্যবহার করতে পারবেন না। সে সময় আরও বলা হয়, যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা জিমেইল, গুগল ড্রাইভ, ডকুমেন্টস, শিটস, স্লাইডস, ড্রইংস, ফর্মস এবং জ্যামবোর্ড ফাইলস ২ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করেননি, তাদের সেই সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে।

 

অবশ্য, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হোল্ডারদের বিশ্বাসযোগ্য কন্টাক্টসদের কাছে তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে টেক জায়ান্টের পক্ষ থেকে। যদি সেই ইউজারের অ্যাকাউন্টটি ৩ থেকে ১৮ মাসের ব্যবধানে ইনঅ্যাক্টিভ থাকে। তবে ব্যবহারকারীদের দুশ্চিন্তার কিছু নেই। আপাতত যেটা করতে পারেন, নিজের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ নেট কানেক্ট করে নিয়মিত জিমেইল-এ লগ ইন করুন। পারলে অপ্রয়োজনীয় মিডিয়া, ফাইলস ডিলিট করে ফেলুন। এতে আপনার অ্যাকাউন্টে জায়গা তৈরি হবে। আর তা অ্যাকটিভও থাকবে নিয়মিত। ফলে অ্যাকাউন্ট ডিলিট হওয়া থেকে রেহাই পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host