1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের অসুস্থ সাংবাদিক ফারজানা রুপা হাসপাতালে ভর্তি জলবায়ু ক্ষতিপূরণ চেয়ে ভারত-যুক্তরাষ্ট্র-চীনের কাছে নেপাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নিয়ে কঠোর মন্তব্য, ‘শয়তান’ ও ‘মহাশয়তান’ বললেন গালিবাফ

দিনাজপুরে উদ্বোধন হলো ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৪ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২দিনব্যাপী দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৬ এর উদ্বোধন হয়েছে। ১৫ এপ্রিল (বুধবার) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন- ফেস্টুন ও ফিতা কেটে উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, আমরা বিজ্ঞান মেলা দেখি, কিন্তু বিজ্ঞানকে গভীরভাবে বোঝার চেষ্টা করি না। অথচ এই মেলাগুলোর ক্ষুদে বিজ্ঞানীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ দিলে তারা ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য বড় অবদান রাখতে সক্ষম হবে। তিনি এও বলেন, নতুন প্রজন্ম প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে গেছে। তারা প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন করছে। এই প্রতিভাবান শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচর্যা ও দিকনির্দেশনা দিতে পারলে দেশ উন্নয়নের পথে আরও দ্রুত এগিয়ে যাবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে হবে। বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ তৈরি করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রতিটি শিক্ষার্থীর ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে খুঁজে বের করে তা বিকাশে সহায়তা করাই একজন শিক্ষকের প্রধান দায়িত্ব। অনুষ্ঠানে তিনি ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের কাজের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এড. মোফাজ্জল হোসেন দুলাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম.হাবিবুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল। উক্ত মেলায় দিনাজপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ উদ্যোগ ৩২টি স্টল অংশ নেয়। মেলা উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিজ্ঞান সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ বোরহান উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়সহ আরো অনেকে। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও উদ্বোধনী সংগীত পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host