1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

কলাবাগান থানার নিখোঁজ এসআই ২৪ দিন পর উদ্ধার 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৭ সময় দর্শন
কলাবাগান থানার এসআই রাকিবুল হাসান সরকার। ছবি- সংগৃহীত

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের সন্ধান মিলেছে। প্রায় ২৪ দিন নিখোঁজ থাকার পর বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক। তিনি জানান, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তার সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে। থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়ার পর রাকিবুল হাসানকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। গত ৩০ এপ্রিল ডিউটিতে যোগ না দিয়ে সিভিল ড্রেসে ব্যারাক থেকে বের হয়ে যান এসআই রাকিবুল হাসান সরকার। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host