1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৩ সময় দর্শন
ছবি- সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ঘোষিত স্কোয়াডের সব সদস্য অবশ্য প্রথম বহরে আসেননি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফাইনাল থাকায় অনেক খেলোয়াড় এখনো নিজ দেশে অবস্থান করছেন। ফাইনাল ম্যাচ শেষ করে পাকিস্তান দলের বাকি সদস্যরা পরবর্তী বহরে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। তবে সবচেয়ে বড় চমক থাকবে ডাগআউটে। পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবার কোচ হিসেবে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে ৪ জন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে পিসিবি।

সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের দুই প্রধান ক্রিকেট ভেন্যুতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ মে থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) চক্রের অংশ।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host