1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বাংলাদেশ ৭ নম্বরে উঠে এলো টেস্ট র‍্যাংকিংয়ে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৬ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে রাজসিক উত্থান ঘটেছে বাংলাদেশের। পাকিস্তানকে ২ ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ২ ধাপ উত্থান ঘটেছে টাইগারদের। ৯ নম্বর থেকে বাংলাদেশ উঠে এসেছে ৭ নম্বরে। পেছনে ফেলেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে।

এই সিরিজ শুরুর আগে তো বটেই, দীর্ঘদিন ধরে ৯ নম্বরে অবস্থান করছিল টাইগাররা। তবে মিরপুর ও সিলেট টেস্টে দাপুটে জয়ের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে। এ মুহূর্তে বাংলাদেশের রেটিং ৭৮। বাংলাদেশের কাছে জোড়া ম্যাচ ও জোড়া সিরিজ হারা পাকিস্তানের রেটিং ৭৫। আর ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৬৮। ১০ রেটিং পয়েন্ট নিয়ে ১০ দলের পয়েন্ট টেবিলে সবার নিচে জিম্বাবুয়ে। বাংলাদেশের উত্থানে ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ পিছিয়েছে। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কারও উত্থান ঘটেছে। এতে পাকিস্তান পিছিয়েছে ২ ধাপ। ৮৬ রেটিং নিয়ে শ্রীলঙ্কা অবস্থান করছে ৬ নম্বরে, এগিয়েছে এক ধাপ। সদ্য সমাপ্ত সিরিজের পারফরম্যান্সে বাংলাদেশের রেটিং বেড়েছে ১৫ পয়েন্ট। সিরিজ হেরে পাকিস্তানের রেটিং কমেছে ৭ পয়েন্ট।

১৩১ রেটিং নিয়ে র‍্যাংকিংয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। ১১৯ রেটিং নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা আছে দ্বিতীয় স্থানে। পরের তিনটি স্থান যথাক্রমে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের দখলে। এর মধ্যে ভারতের রেটিং ১০৪, ইংল্যান্ডের রেটিং ১০২ ও নিউজিল্যান্ডের ১০১।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host