1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ফিফার সঙ্গে আলোচনায় বসবে ইরান: বিশ্বকাপ ইস্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৫ সময় দর্শন
ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিন্নো। ছবি: সংগৃহীত

আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার বিষয়ে ফিফার সঙ্গে আলোচনায় বসতে চায় ইরান। শুক্রবার (১ মে) ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, ফিফার সংস্থার সঙ্গে আলোচনার জন্য তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আগামী ২০ মের আগেই সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার ৭৬তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ফিফার কংগ্রেসে যোগ দিতে কানাডায় গিয়েও দেশে ফিরতে হয় ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিসহ প্রতিনিধি দলকে। টরন্টো বিমানবন্দরে তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে মেহেদি তাজ বলেন, ‘আমাদের সবার ভিসা ছিল এবং তুরস্কেও আমাদের পরীক্ষা করা হয়েছিল। তারা বলেছিল, আপনার জন্য কিছু প্রশ্ন আছে এবং জানতে চেয়েছিল আমরা আইআরজিসির সদস্য কি না। জবাবে আমরা বলেছি, ইরানে ৯ কোটি আইআরজিসি সদস্য রয়েছে। এরপর তারা জানায়, এই সংগঠনের লোকদের আমরা প্রবেশ করতে দিই না, এটাই আমাদের দেশের আইন।’

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে ইরান অংশ নিতে পারবে কি না বা অংশ নিতে আগ্রহী কি না- তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার কংগ্রেসে জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে খেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host