1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে বকুল ও হেলালকে স্পিকারের মনোনয়ন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮০ সময় দর্শন
তেরখাদা প্রতিনিধি :
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকবি) সিন্ডিকেট সদস্য হিসেবে দুই সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। তারা হলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম আবদুল বারী হেলাল।
জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। ১৬ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব নিপুণ রঞ্জন তালুকদার স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর ১৯(১)(খ) ধারা অনুযায়ী স্পিকার এই দুই সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেছেন।
এর আগে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সিন্ডিকেট সদস্য মনোনয়নের জন্য জাতীয় সংসদ সচিবালয়ে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট দুই সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী এই ফোরামে দুইজন সংসদ সদস্যের অন্তর্ভুক্তি শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host