স্বপ্ন প্রতিদিন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবির ও ছাত্রদলের মধ্যে উত্তেজনার পর আজ শুক্রবার ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক লক্ষ্য করা গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শিক্ষার্থী উপস্থিতি নেই। টিএসসি, রাজু ভাস্কর্য, কেন্দ্রীয় লাইব্রেরি ও আবাসিক হল এলাকার সামনে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বলেই চলে।
এর আগে গতকালে রাত ৮ টার দিকে শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ও শিবিবের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই দলের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। ছাত্রদলের একাধিক ছাত্রনেতা আহতের খবর শোনা গেছে। অপরদিকে ডাকসুর সমাজসেবা সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক এবি জোবায়ের এবং মোসাদ্দেক গণপিটুনির শিকার হয়।
এরপরেই ঘটনাস্থলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও ডাকসু ভিপি সাদিক কায়েম আসেন।
শাহবাগ থানা এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে আসার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল হয়। অপর শিবিরের মিছিল ও হয় ঢাবি ক্যাম্পাসে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।






