1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সিংগাইরে এসএসসি কেন্দ্র আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৭ সময় দর্শন

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রোটোকল ছাড়াই জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান তিনি। সরকারি গাড়ির পতাকা ঢাকা থাকায় কেন্দ্র সংশ্লিষ্টরা তার আগমন আগে থেকে টের পাননি। পরিদর্শনকালে তিনি পরীক্ষা কার্যক্রম, আসন বিন্যাস, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষে দায়িত্বে থাকা পরিদর্শকদের কাজে অসন্তোষ প্রকাশ করেন তিনি। দায়িত্বে গাফিলতির অভিযোগে তাদের তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এমন তদারকি অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host