1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন

গণপরিবহন আধুনিকায়ন ও জনদুর্ভোগ কমাতে বড় উদ্যোগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৯ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে একাধিক বড় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে সচিবালয়ে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে বৈঠকে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

গণপরিবহন বিশেষজ্ঞ ও বুয়েট অধ্যাপক শামসুল হক জানান, জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হিসেবে মনোরেল বাস্তবায়নের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন তিনি।

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পাশাপাশি রাজধানীকে বিকেন্দ্রীকরণের বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। এছাড়া শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী স্থপতিদের সাথে কথা বলেছেন তিনি এবং তাদের মতামত শুনেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host