তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়ার পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তিসহ বিভিন্ন দাবি জানাচ্ছেন। তিন দফা দাবিতে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবির মধ্যে রয়েছে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপি রমনার জোনের ডিসি মাসুদসহ হামলায় অংশ নেয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাস এরিয়ার ভেতরে ও বাইরে সব ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষনিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।







