1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্মকে পাপ বলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পপি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার সালমান শাহকে নিয়ে লেখা বইটি কেন প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়েছিল? দীর্ঘ অচলাবস্থার পর উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সংলাপ শুরুর সম্ভাবনা প্রযুক্তির শক্তিতে সড়ক নিরাপত্তায় নতুন যুগের সূচনা এআই ক্যামেরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ শেখ সেলিমের পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী চাইল দুদক ৭ কোটি টাকার জমি ৫০ লাখে হাতছাড়া! দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদ ডাকসুর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ সময় দর্শন
ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও বামপন্থী ছাত্রনেতাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিষয়টির সঙ্গে জড়িত ডিসি মাসুদসহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানিয়েছে ডাকসু।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশ আজকে ঢাবি ছাত্র ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহসভাপতি নাঈম উদ্দীনের ওপর কোনও প্রমাণ ছাড়াই হামলা চালিয়েছে। ডিসি মাসুদের নির্দেশে সংঘটিত এ হামলা শাসন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এতে আরও বলা হয়, প্রমাণ ছাড়া একজন সাধারণ নাগরিককে অপরাধী ফ্রেমিং করার অপচেষ্টার তীব্র নিন্দা জানাই। পুলিশ বাহিনীর নামে আতঙ্ক সৃষ্টি করে একজন নাগরিকের স্বাধীনভাবে চলাফেরার মৌলিক অধিকার খর্ব করার প্রতিবাদ জানাই। কোনও বৈধ কারণ ছাড়াই একজন মানুষকে শারীরিকভাবে আঘাত করার ঘটনাকে আমরা মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য করছি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসি মাসুদসহ এ ঘটনার সঙ্গে জড়িত সকল পুলিশ সদস্যের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পুলিশ বাহিনীকে প্রকৃত অর্থে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব ও মানবিকতার চর্চা করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host