স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম ও সর্বশেষ আপডেট জনগণের কাছে পৌঁছে দিতে নতুন একটি ফেসবুক পেজ চালু করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরকারের প্রথম কার্যদিবসে আনুষ্ঠানিকভাবে এ পেজটি চালু করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, সরকারি কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম নিয়মিতভাবে এ পেজে প্রকাশ করা হবে। পেজটির নাম দেওয়া হয়েছে PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়। ডিসপ্লে ছবিতে ব্যবহার করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি।
সরকারি তথ্য দ্রুত ও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।