1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর

বিএনপির মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আলী মামুদের ‘রহস্যজনক’ মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ সময় দর্শন
নিহত সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদ

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের (৬৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে তিনি মারা গিয়েছেন বা কখন মারা গিয়েছেন তার কোন তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে প্রেসক্লাবের ২য় তলার শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷ এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মৃত আলী মামুদের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, আলী মাহমুদ দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর। তাদের বাসা মধ্য বাড্ডা শাহবুদ্দিন মোড় এলাকায়। বাসা থেকে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বের হয়েছিলেন। এরপর দুপুরে যান প্রেসক্লাবে। পরবর্তী সোমবার রাত ১২টা বেজে গেলেও তিনি বাসায় ফিরেননি। এরপর পরিবার তার বিভিন্ন সহকর্মীকে কল করে তাকে খুঁজতে থাকেন। কেউ তার সন্ধান দিতে পারছিলেন না। তবে অনেকেই বলছিলেন, সোমবার বিকেল ৫টা পর্যন্ত তারা প্রেসক্লাবে তাকে দেখেছেন। ছেলে তাসভীর বলেন, আজ সকাল ৭টার দিকে তাকে আবার খুঁজতে বের হই। প্রেসক্লাবে এক পর্যায়ে পিয়ন বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখে নিচ দিয়ে উঁকি দিয়ে দেখে, ভিতরে কেউ একজন পড়ে আছে। তখন বাথরুমের দরজা ভেঙে তাকে ভিতরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃত আলী মামুদের স্ত্রী জেসমিন আরা জানান, ১২ বছর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করছেন তার স্ত্রী। আলী মামুদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভীমের ডাইং গ্রামে। ২ ছেলে ও ১ মেয়ের জনক তিনি।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host