1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই সার কারখানা বন্ধ, আরেকটি বন্ধের পথে হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ফুলবাড়ী সীমান্তে অভিযান, বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পন্য উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ সময় দর্শন

 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

 

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। ৪ ফেব্রুয়ারী (বুধবার) দিনব্যাপী ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিন মোহনপুর বিওপির আওতাধীন কোতয়ালী থানার শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করা হয়। ফুলবাড়ী ২৯ বিজিবি আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ভারতীয় সীমান্ত পার হয়ে মাদকের একটি বড় চালানের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় ৩ ফেব্রুয়ারি রাতে ফুলবাড়ী ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল মোহনপুর বিওপির আওতাধীন দিনাজপুর সদর কোতোয়ালী উপজেলার শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় ওত পেতে অবস্থান নেয়। পরেরদিন ৪ ফেব্রুয়ারি দিন শেষে আনুমানিক ৩টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ৩০৮/১৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারিকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। বিজিবি সদস্যরা এগিয়ে গেলে তারা উপস্থিতি টের পেয়ে ছয়টি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়। বস্তাগুলো তল্লাশি করে ২টি বিদেশি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি, ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমুল কুল উদ্ধার করা হয়।

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্তকে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host