1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই সার কারখানা বন্ধ, আরেকটি বন্ধের পথে হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

দিনাজপুরে চায়না কোম্পানিতে অজানা আতঙ্কে অর্ধশত নারী শ্রমিক অসুস্থ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৭ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

 

দিনাজপুর সদরের নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেড-এ কর্মরত নারী শ্রমিকদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় ১২ জন শ্রমিককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪ ফেব্রুয়ারি (বুধবার) সকালে সদর উপজেলার নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় দিনভর অস্থিরতা বিরাজ করে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার ভেতরে হঠাৎ আতঙ্কের সৃষ্টি হলে নারী শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি করেন। এ সময় অনেকে শ্বাসকষ্টসহ শারীরিক অসুস্থতায় আক্রান্ত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে পুরো কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে আতঙ্কজনিত শ্বাসকষ্ট ও দুর্বলতার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

এ ব্যাপারে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জানান, কী কারণে শ্রমিকদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্কের কারণেই তাদের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে কোনো বিষাক্ত গ্যাস বা রাসায়নিকের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে প্রতিষ্ঠিত এই চায়না কোম্পানিতে আশপাশের এলাকার কয়েক হাজার নারী শ্রমিক কাজ করেন। তবে ঘটনার পর কোম্পানির কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host