1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

নরসিংদী-২ পলাশ আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩৭ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণার মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আঃ মঈন খান।

আজ রবিবার বিকেলে ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মঈন খান।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহ সভাপতি শাহরিয়ারুল শাকু,সাধারণ সম্পাদক দেলোয়ার হেসেন ছাত্রদল নেতা সজিব ভূইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় স্থানীয় নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তারা আগামী নির্বাচনে নরসিংদী-২ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host