1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের অসুস্থ সাংবাদিক ফারজানা রুপা হাসপাতালে ভর্তি জলবায়ু ক্ষতিপূরণ চেয়ে ভারত-যুক্তরাষ্ট্র-চীনের কাছে নেপাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নিয়ে কঠোর মন্তব্য, ‘শয়তান’ ও ‘মহাশয়তান’ বললেন গালিবাফ

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৭ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র বাতিলের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক আচরণের মাধ্যমে একতরফাভাবে আ’লীগ সমর্থক আইনজীবীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

জানা যায়, গত ১৩ এপ্রিল বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এরপর ১৫ এপ্রিল বাছাই প্রক্রিয়ায় একটি নোটিশের মাধ্যমে “নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের দোসর” উল্লেখ করে কিছু প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

নোটিশে স্বাক্ষর করেন জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক ও রিটার্নিং অফিসার প্রফেসর অ্যাডভোকেট মো. আব্দুল বারি। তবে ক্ষতিগ্রস্ত প্রার্থীরা অভিযোগ করে বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ, প্রমাণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও অনিয়ম। তাদের দাবি, এ ধরনের সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। একাধিক আইনজীবী বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে কিছু প্রার্থীকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনজীবীদের একটি অংশ দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। সার্বিক পরিস্থিতিতে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host