1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী প্রধানমন্ত্রীর সঙ্গে অষ্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন আইসিসির হস্তক্ষেপ চেয়ে বিফল বুলবুল এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

পঞ্চগড়ে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১১১ সময় দর্শন

পঞ্চগড় প্রতিনিধি,

পঞ্চগড়ে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের ধাক্কামারা মনোয়ারা কনভেনশন সেন্টারে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার সভাপতি সালেকুজ্জামান (সালেকে’র) সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম (কাজল), পৌর বিএনপির ১ নম্বর সদস্য শামসুজ্জামান (বিপ্লব), পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম (ইরান), সাধারণ সম্পাদক রাজু করিম, জেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ শাখার সহ-সভাপতি মাহবুব আলম, কার্যকরী সদস্য হারুনুর রশিদ (হিমেল)সহ সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। একই সঙ্গে চিকিৎসা সেবার মানোন্নয়নে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। তিনি এ সময় সংগঠনের সকল সদস্যের কাছে ভোট ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host