1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদ হোসেনের নির্বাচনি প্রচারনায় চমক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ সময় দর্শন

 

মোঃ মশিউর রহমান ফুলবাড়ী ( দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এই চারটি উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসন। দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে আয়তনে সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সংখ্যক ভোটার এই আসনে। দিনাজপুর-৬ আসনে এবার ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বোচ্চ পর্যায়ের নেতা, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি তার নিজ উপজেলা নবাবগঞ্জ থেকে নির্বাচনি প্রচারনা শুরু করেছেন।

গত ২২ জানুয়ারি হতে তিনি নির্বাচনী এলাকায় অবস্থান করে নবাবগঞ্জসহ অন্যান্য উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনি প্রচারের অংশ হিসেবে পথসভা, সাধারণ মানুষের সাথে হাত মেলানোসহ তার নির্বাচনী প্রচারণার সবচেয়ে বড় চমক হচ্ছে ডাক্তার হিসাবে অসুস্থদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান এবং চায়ের স্টল, ভোটারদের ব্যবসা প্রতিষ্ঠানে সশরীরে বসে হাস্যজ্জল মুখে আন্তরিকতার সঙ্গে নিজের পক্ষে ভোট প্রার্থনা করা। এ সময় স্থানীয় বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


নির্বাচনী এলাকার হাটবাজার, সড়ক ও জনবহুল এলাকায় দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নির্বাচনি আমেজ লক্ষ্য করা যায়। দলীয় নেতা-কর্মীরা দিনাজপুর–৬ আসনের উন্নয়ন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ জন্য সাধারণ মানুষকে উৎসাহ প্রদান করেন।
উল্লেখ্য ড. জাহিদ হোসেন বিএনপি’র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host