জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান কেরামত উল্যাহ উজ্জ্বল। তিনি দায়িত্ব গ্রহনের পর থেকে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন। ইউনিয়ন প্রতিটি রাস্তা ঘাট, মসজিদ- মাদ্রাসা, হিন্দুদের মন্দিরের উন্নয়ন যেমন কাজ করছেন। তেমনি দরিদ্র জনগণের জন্য বরাদ্দ কৃত টিসিবি, বিজিএফ সহ সরকারি বরাদ্দ সম বন্টনের মাধ্যমে বিতরণ করে যাচ্ছেন। ইউনিয়ন বসবাসরত সাধারণ জনগণ জানান, কেরামত উল্যাহ উজ্জ্বল খুব নরম মনের মানুষ। প্রতিদিন তিনি নিয়মিত পরিষদে অফিস করায় আগের চেয়ে এখন জনগণের ভোগান্তি কমেছে।
যানা যায়- জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যনেল চেয়ারম্যান, কেরামত উল্যাহ উজ্জ্বল । তিনি প্রকৃত দরিদ্রদের বয়স্ক, বিধুফাসহ বিভিন্ন ভাতা ব্যবস্থা করে যাচ্ছেন। ৪০ দিনের কর্মসূচীসহ সকল প্রকার বিজিএফ, টিসিবি, খাদ্য বান্ধব কর্মসূচী তার কর্ম বীরত্বের কারণে তার সময়কালেই প্রথম ,দলমত নির্বিশেষে , প্রকৃত দরিদ্রদের মাঝে, বিতরন করা সম্ভব হয়েছে। তিনি যোগদানের পর থেকেই, দিন রাত জন কল্যানে, ইউনিয়ন বাসীর সুবিধার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার ইউনিয়নে যে কোন সমস্যা কথা শুনা মাত্রই ছুটে যান তিনি। সমস্যা সমাধান যেন, তার নেশাতে পরিনত হয়েছে। ইউনিয়নের বিচারিক কার্যে, তিনি সর্বোচ্চ চেষ্টা করেন, সব কিছু সমাধান করতে ।
আরো যানা যায়, পরিবারকে সময় না দিয়ে, কাজের প্রতি সময় দেওয়া এই মানুষ টা, ইতিমধ্যে, ইউনিয়ন বাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এক সম্ভাব্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জাতীয়তাবাদ দল বিএনপির আদর্শের এই সৈনিক, নানা চড়াই উৎরাই পেরিয়ে, সকল বাধাকে জয় করে, মানুষের ভালোবাসার কারণে আওয়ামী লীগ সরকারের আমলেই ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
আরো যানা যায়, গত ৫ আগষ্ট সরকার পরিবর্তন হওয়ার পর তার সু-দক্ষতা ও বিচক্ষণতার কারণেই ইউনিয়নবাসী ছিল নিরাপদে। তার এই স্বল্প সময়ের, কর্মকার্য স্বর্ণাক্ষরে ইউনিয়ন বাসীর হৃদয়ে, মানবতার ফেরিওয়ালা হিসেবে অজীবন লেখা থাকবে।