1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০ গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন, স্টুডেন্ট ভিসায় ধাক্কা আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা, পুলিশের দাবি- ঘটনা রাজনৈতিক নয় আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী প্রধানমন্ত্রীর সঙ্গে অষ্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন

দিনাজপুরে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে উপকরণ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১০১ সময় দর্শন

কোয়াসিম সিদ্দিকী জনী
বিশেষ প্রতিনিধি :

দিনাজপুরে দীপশিখা’র বাস্তবায়নে ও লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) সার্বিক সহযোগিতায় ”দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থস উইথ ডিজএ্যাবিলিটিস ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন” প্রকল্পের অধীনে ২৩ জন প্রতিবন্ধী শিশু ও যুবদের মধ্যে সহায়ক উপকরণ (হুইল চেয়ার, ওয়াকিং ফ্রেম, স্ট্যান্ডিং ফ্রেম, করর্ণার ফ্রেম, টয়লেট চেয়ার) বিতরন করা হয়।

২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিভিল সার্জন দিনাজপুর ডা. মো: আসিফ ফেরদৌস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর সদর, কাহারোল ও বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, মেডিকেল অফিসার এবং ওর্য়াল্ড হেলথ অর্গানাইজেশন এর প্রতিনিধি। দীপশিখার কার্যক্রম তুলে ধরেন এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথ। সার্বিক সমন্বয় এব দায়িত্বে ছিলেন প্রকল্প সমন্বয়ক হিমাংশু দেব দত্ত রায়।

সিভিল সার্জন দিনাজপুর তাঁর বক্তব্যে প্রতিবন্ধিতার কারন ও প্রতিকারের উপায় বিষয়ে আলোচনা করেন এবং প্রতিবন্ধী ব্যক্তির যেকোন স্বাস্থ্য বিষয়ক সেবার জন্যে স্থানীয় সরকারী স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেবা গ্রহণের আহব্বান জানান। দীপশিখার এ ধরনের কার্যক্রম স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী মানুষ ও তাদের পরিবার এবং রুরাল ডেভলাপমেন্টে যথেষ্ঠ অবদান রাখবে বলে তিনি মত পেশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host