1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বন্ধ হলো এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া ঘটনায় সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। সোমবার (১৯ জানুয়ারি) এক নোটিশে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধের এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বিদ্যমান পরিস্থিতি নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুকূলে নয়। বিষয়টি সমাধানের জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সকল ক্লাস পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়টির বেসিক সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক (সমাজবিজ্ঞান) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক লায়েকা বশীর এবং আওয়ামী লীগের ‘সফট দোসর’ ট্যাগে একই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এ এস এম মোহসীনকে চাপের মুখে অব্যাহতি দেওয়া হয়। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host