1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ, যানজটে নাকাল হাজার হাজার মানুষ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের বিক্ষুব্দ শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ই জানুয়ারি, বুধবার টেকনিক্যাল মোড়, সায়েন্সল্যাব, তাঁতীবাজার, মহাখালীর আমতলী মোড়সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করা হয়। এসময় চরম যানজট সৃষ্টি হয়। দুর্ভোগ পোহান হাজারো যাত্রী।

গতা রাতে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর’ প্ল্যাটফর্ম থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় অবরোধ করলে গাবতলী, মিরপুর ও কল্যাণপুরমুখী তিনটি সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করলে চতুর্মুখী ওই মোড় সম্পূর্ণ অচল হয়ে পড়ে।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীর আমতলী মোড় অবরোধ করেন। পাশাপাশি পুরান ঢাকার বিভিন্ন সড়কেও অবরোধ ও বিক্ষোভ চলে। উল্লেখ্য এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী আরিফ মাহমুদ বলেন, আমরা সাত কলেজের শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে নেমেছি অধ্যাদেশের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে। অধ্যাদেশ জারির সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হলেই আমরা রাস্তা ছেড়ে দেব।

আন্দোলনকারীদের এক দফা দাবি হলো—আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের পরিমার্জিত খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং লেজিসলেটিভ ও সংসদ বিভাগের ভেটিং শেষে এটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস ইতোমধ্যে গত ১লা জানুয়ারি শুরু হয়েছে। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের কাঠামো ও আইন নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ রয়েছে। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর পক্ষে-বিপক্ষে নানা আলোচনা শুরু হলে মন্ত্রণালয় স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক বৈঠক করে।

শিক্ষার্থীদের দাবি, ওই আলোচনার ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়েছে এবং গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীদের জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host