বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এসময় তারেক রহমান নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইইউর সহযোগিতা চেয়েছেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বৈঠকে তারেক রহমান নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইইউর সহযোগিতা চেয়েছেন।