1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০ গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন, স্টুডেন্ট ভিসায় ধাক্কা আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা, পুলিশের দাবি- ঘটনা রাজনৈতিক নয় আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী প্রধানমন্ত্রীর সঙ্গে অষ্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন

ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ সময় দর্শন

ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ছড়িয়ে ইন্টারনেটে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে যে মূলত ২০২৩ সালে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের দৃশ্যকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছে বলে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে, যা মিথ্যা।

বাংলাফ্যাক্ট বলছে, এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীদের বিক্ষোভ মিছিলের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ১৬ মে এবং একই বছরের ৩ আগস্ট ভিন্ন দুই ঘটনায় সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে সংঘর্ষ ও বিক্ষোভ হয়। সেই দুই ঘটনার ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরি করে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি বলে তা প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট জানায়, আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ মে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের মধ্যে সংঘর্ষ হয়। এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ২০২৩ সালের ১৬ মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আবারও আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, টিভি ও ইউটিউব চ্যানেল ও জাতীয় দৈনিকে ২০২৩ সালের ৩ আগস্ট প্রকাশিত প্রতিবেদনেও একই দৃশ্য পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন-এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host