1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০ গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন, স্টুডেন্ট ভিসায় ধাক্কা আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা, পুলিশের দাবি- ঘটনা রাজনৈতিক নয় আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী প্রধানমন্ত্রীর সঙ্গে অষ্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন

সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ বাজারজাতকরণ উদ্বোধন করলেন দুই উপদেষ্টা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩০ সময় দর্শন

সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা শহরের ভোক্তাদের জন্য এই সুবিধা চালু হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরাও ছিলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিন শপিং ব্যাগের বদলে সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ব্যবহার করতে জনগণকে আহ্বান জানান।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকার ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহের উদ্যোগ নিয়েছে। ভোক্তাদের অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ সফল হবে না। নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না, তা জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি করা হবে।

উপদেষ্টা আরো বলেন, পলিথিনের বহুল ব্যবহার মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। বিপরীতে পাটের ব্যাগ টেকসই, পুনঃব্যবহারযোগ্য এবং সম্পূর্ণ পরিবেশবান্ধব।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ প্রকল্পের আওতায় টিসিবির ডিলার ও বাজারের বণিক সমিতির মাধ্যমে ভর্তুকি মূল্যে ব্যাগ বিক্রি করা হবে।

তিনি জানান, প্রকল্পের মাধ্যমে জনগণকে পাটের ব্যাগ ব্যবহার ও পুনঃব্যবহারে উদ্বুদ্ধ করার পাশাপাশি পাটপণ্য উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন, মার্কেটিং, মান নিয়ন্ত্রণ ও উৎপাদন খরচ কমানোর প্রশিক্ষণ দেওয়া হবে। বণিক সমিতি ও টিসিবি ডিলাররাও প্রশিক্ষণ পাবেন। এছাড়া সভা, সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম এবং গণমাধ্যমে প্রচারণার মাধ্যমেও জনসচেতনতা তৈরি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলের জন্য পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করা জরুরি।তারা বলেন, আজ আমাদের অঙ্গীকার হবে, আর পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করবো না।

উল্লেখ্য, ইতোমধ্যে টিসিবির নির্ধারিত ডিলারদের মাধ্যমে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ বিক্রির ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারের নির্ধারিত দোকান থেকে ব্যাগগুলো পাওয়া যাবে। ব্যাগের মান ও সাইজ অনুযায়ী ২০ টাকা, ২৫ টাকা, ৩০ টাকা, ৩৫ টাকা, ৭০ টাকা এবং ৮০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host